মহেশপুর শ্যামকুড় সীমান্তে ৩৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার

মহেশপুর শ্যামকুড় সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। শনিবার সন্ধ্যায় ফেন্সিডিল উদ্ধার হলেও আটক হয়নি কেউ।

আরও পড়ুন : ঢাবির মধুর ক্যান্টিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ

বিজিবি জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দল অভিযান চালিয়ে শ্যামকুড় টাংগাইলপাড়ার একটি সেগুন বাগানের ভিতর থেকে ৩৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অন্যদিকে সামন্তা বিওপির টহল দল অভিযান চালিয়ে বাঁশবাড়ীয়া গ্রামের মাঠের ভিতর থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম