একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক ব্যক্তি ও সংগঠনকে প্রত্যাখ্যান করা এবং নির্বাচনে বয়কট করার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৫ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশ ও মানববন্ধন থেকে বক্তারা এ দাবি জানান। সম্মিলিত সামাজিক আন্দোলন এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জিয়াউদ্দিন তারেক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সমন্বয়ক ড. নূর মোহাম্মদ তালুকদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এসএমএ সবুর, জয়ন্তী রায়, ডা. অসিত বরন রায়, বিশ্ব শান্তি পরিষদ বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক ড. আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক কাজী সালমা সুলতানা, এ.কে. আজাদ, শ্রমিক নেতা নুরুল আমিন, সংস্কৃতি মঞ্চের নেতা ড. সেলু বাসিত, সেলিম রেজা, ছাত্র নেতা শাহজান আলী সাজু প্রমুখ। সভায় ঘোষণাপত্র উপস্থাপন করেন সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট পারভেজ হাসেম, সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।