ঢাকা কলেজ এইচএসসি-৯৫ সোসাইটির পক্ষ থেকে দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আল আমিন ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় জ্যাকেট। আর লাইন পাড়ের বস্তির দুঃস্থ মানুষদেরকে কম্বল দেয়া হয়।
এসময় শীত নিবারণের গরম কাপড় পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। সোসাইটির মঙ্গল কামনায় দোয়া করেন তারা। বিকালে সোয়েটার দেয়া হয় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ছোট ছোট শিশুরা শীতবস্ত্র পেয়ে খুশিতে মেতে ওঠেন।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি এ কে এম বদরুল আলম (লিটন), যুগ্ম সম্পাদক মইনুল বারী মোহসীন, সদস্য মইনুল হিটু, ডা. রাশেদুল হাসান, হাসিনুর বাবু ও শেখ মনিসহ সোসাইটির ২২ জন সদস্য। অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার ও সোসাইটির সদস্য শচীন চাকমা ছাড়াও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
শীতবস্ত্র বিতরণে সার্বিক সহায়তার জন্য স্থানীয় শিক্ষক ও সোসাইটির সদস্য ওজায়ের বুলবান, উপস্থিত সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান সভাপতি বদরুল আলম। দরিদ্র, অসহায় মানুষদের সহায়তায় ঢাকা কলেজ এইচএসসি-৯৫ সোসাইটির মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঢাকা কলেজ এইচএসসি-৯৫ সোসাইটি প্রতি বছর বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষদের জন্য বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে।
ইত্তেফাক/জেডএইচ