টেস্ট ক্রিকেটে প্রায় দুইশ’ ওভার ব্যাটিং করার নজির রয়েছে বাংলাদেশের। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ১৯৬ ওভার ব্যাটিং করেছিল বাংলাদেশ দল। গতকাল মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ ওভার ব্যাটিং করার রেকর্ড গড়েছে বাংলাদেশ। সাত উইকেটে ৫২২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এই ইনিংসে বাংলাদেশ ১৬০ ওভার ব্যাটিং করেছে। তৃতীয় সর্বোচ্চ ১৫৮ ওভারের ইনিংসও জিম্বাবুয়ের বিপক্ষেই, ২০১৪ সালে খুলনায়।