সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অনেক আগেই সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আমরা আমাদের সৈন্য দেশে ফিরিয়ে আনছি। কারণ আমরা ভিন্ন প্রচারণা চালাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছিলেন, আমরা সিরিয়ায় আইএসকে পরাজিত করেছি। তবে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সব সৈন্য প্রত্যাহার করা হবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। যদিও একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে। -রয়টার্স