ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বুধবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে। তারা অফিসে আগুন ধরিয়ে দেয়। চেয়ার টেবিল ভাংচুর করে। সেখানে উপস্থিত ৮-১০ জন কর্মীকে মারধোর করে। ৩০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রাত সোয়া ৭টার দিয়ে শ’ খানেক দুর্বৃত্ত চরকোল বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা হামলা চালায়। তারা ৮-১০টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। পরে আগুন ধরিয়ে দেয়। চেয়ার টেবিল ভাংচুর করে। অফিসে উপস্থিত কর্মীদের মারধোর করে। এসময় লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ৩০টি হাত বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়।
ইত্তেফাক/আরকেজি