কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অটোরিকশার চাপায় রুবি বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের শিববাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ২ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ওই নারী উপজেলার তবকপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি থ্রি-হুইলার কুড়িগ্রাম থেকে উলিপুর যাওয়ার পথে শিববাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় থ্রি-হুইলারের যাত্রী রুবি বেগম ছিটকে পড়লে অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোচালক শাহাদৎ হোসেন (৫০) ও অটোযাত্রী মাইদুল ইসলাম (৩০) গুরুতর আহত হলে তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে বামজোটের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম