একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করতে চাইলে বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। সোমবার সকাল থেকে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।
সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের পুরাতন বাস্টেশনে কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিয়েছে নেতাকর্মীরা। তবে গ্রেপ্তার আতঙ্কে কার্যালয় প্রাঙ্গনে শেষে প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অ্যডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনুর আলী, আ.ত.ম মিসবাহ, অ্যাডভোকেট আব্দুল হক, আবুল কালাম প্রমুখ।
আরও পড়ুন: টরন্টো থেকে শতাধিক ভারতীয় শিক্ষার্থী বহিস্কৃত
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘গত বছর আগের রাতে ভোট কেটে কিভাবে জণগণের অধিকারকে লুণ্ঠন করে অবৈধভাবে এই সরকার ক্ষমতায় আছে! সবাই এক্যবদ্ধ থাকতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’
ইত্তেফাক