ডোমারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত এক

নীলফামারীর ডোমার উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুবাস রায় (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। রবিবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

শনিবার দুপুরে সুবাস রায়ের ধানক্ষেতে পাশ্ববর্তী মতিলাল রায়ের গরু ঢুকে ধান নষ্ট করলে দুই পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে সুবাস রায় গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

উভয়ে উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছেলে সুকুমার রায় বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মো: মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি ধরার জন্য অভিযান চলছে।

ইত্তেফাক/নূহু