আশুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেপি প্রার্থীর মত বিনিময়

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১৪দলীয় জোট প্রার্থী জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জামিলুল হক বকুল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আশবাদী। তিনি বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসক্লাবের নাসির আহম্মেদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেপির জেলা কমিটির উপদেষ্টা প্রবীণ শিক্ষক মোঃ আবু মুরাদ, মোঃ জাফরউল্লাহ, জেলা জেপির সদস্য আব্দুল জলিল ভুইয়া, আর.এ.কে শাহীন খান প্রমুখ।

আরও পড়ুনঃ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে: সিইসি

এ সময় উপজেলায় বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেপি প্রার্থী আলহাজ্ব জামিলুল হক বকুল সরাইল ও আশুগঞ্জ উপজেলায় গনসংযোগকালে ভোটারদের কাছে ব্যাপক সারা পাওয়ার কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন 'কেন্দ্রে শান্তিপুর্ণ পরিবেশ পেলে উৎসব মুখর ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী।' তিনি মাঠে সুষ্ঠু পরিবেশের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ইত্তেফাক/নূহু