উল্লাপাড়ায় বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ একটি কোচে তল্লাশি চালিয়ে ৪শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ শফিকুল ইসলাম। আটক হেরোইনের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। শফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুনঃ আশুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেপি প্রার্থীর মত বিনিময়
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, 'শফিকুল ইসলাম একটি ট্রাভেল ব্যাগে এসব মাদক ভরে চাঁপাই ট্রাভেলস নামের একটি কোচে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে ঢাকা যাচ্ছিলো। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।'
ইত্তেফাক/নূহু