ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান খান (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে গোকর্ণ নিজ বাড়ি থেকে চৈয়ারকুড়ি আসার পথে টমটম উল্টে হাসান খান মারাত্মকভাবে আহত হয়। গুরুত্ব আহত তাকে প্রথমে নাসিরনগর পরে ব্রাহ্মণবাড়িয়ার নেওয়ার পথে তিনি মারা যান।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: বাগেরহাটে বাস উল্টে হেলপারসহ নিহত ৩
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপুসহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/বিএএফ