সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা থেকে ২১ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ২২ জন, শ্যামনগর থানা থেকে ৭ জন, আশাশুনি থানা থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন: মঠবাড়িয়ায় মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/বিএএফ