ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় এক বৃদ্ধ (৫০) নিহত হয়েছেন। তার নাম জানা যায়নি। ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কানহর নামক স্থানে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহি বাস চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের সাব অফিসার রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু