মাগুরা জেলার মহম্মদপুরে জেএসসি পরীক্ষায় ফল আশানারুপ না হওয়ায় সুমাইয়া (১৩) ও নাজমা আক্তার (১৪) নামে দুই জেএসসি পরীক্ষাথী আত্মহত্যা করেছে । বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
সুমাইয়া মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের জিয়া রহমানের এবং নাজমা আক্তআর একই উপজেলার খলিসাখালী গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।
আরও পড়ুন :
পুলিশ ও এলাকাবাসীরা্ জানায়, জেলার মহম্দপুরের হরেকৃষ্ণপুর গ্রামে সুমাইয়া ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে এবং খলিসাখালী গ্রামের নাজমা আক্তার বিষপানে আত্মহত্যা করেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তারক নাথ বিশ্বাস জানান, জেএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল আশানারুপ না হওয়ায় সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে এবং নাজমা আক্তার বিষপানে আত্মহত্য করেছে । এব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম