ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাইজুল (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একটি গম ক্ষেত থেকে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তাইজুল ইসলাম উপজেলার কোষরাণীগঞ্জ ইউনিয়নের মৃত ভুটিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, 'তাইজুল একজন মুদি দোকানদার। বুধবার রাতে নাকাটি বাজার থেকে তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে একটি গম ক্ষেতে তার লাশ ফেলে রাখে। এলাকার লোকজন গম ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।'
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মৃতের ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।'
ইত্তেফাক/নূহু