বর্ণাঢ্য ও ব্যাপক আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক ও কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম এর রচয়িতা অদ্বৈত মল্লবর্মণের স্মরণে তিনব্যাপী অদ্বৈতমেলা।
তিতাস জনপদের এই ক্ষণজন্মা পুরুষের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বুধবার বিকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্ধোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম ও নারী সংগঠক নন্দিতা গুহ। উদ্ধোধন শেষে অতিথিবৃন্দ মেলায় থাকা বই, শীতের পিঠা, শাড়ী, অলংকার, শিশুদের খেলনা, নারী উদ্যোক্তা, কফি শপসহ ১৭টি স্টল পরিদর্শন করেন।
ইত্তেফাক/আরকেজি