গাইবান্ধায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে হাজরা আক্তার ওরফে হাসি (৫) ও মিষ্টি আক্তার (৪) নামে দুই শিশু মারা গেছে। তারা উভয়ে মামাত ও ফুফাত বোন। উপজেলায় সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের পাড়েরভিটা এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত হাজরা আক্তার ওরফে হাসি দক্ষিণ সাহাবাজ গ্রামের হযরত আলী মেয়ে ও মৃত মিষ্টি আক্তার একই গ্রামের বিফল মিয়ার মেয়ে।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবার রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসি ও মিষ্টি তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। পরে দুপুরে ওই পুকুরে এলাকার লোকজন গোসল করতে এসে দুই বোনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। 

আরও পড়ুন: নারায়নগঞ্জে এক দিনে আটচল্লিশ পুলিশ কর্মকর্তার রদবদল!

তিনি আরও জানান, মিষ্টির বাবা-মা ঢাকায় থাকেন। এই কারণে মিষ্টি তার নানার বাড়িতে থাকতো। 

ইত্তেফাক/নূহু