সেনবাগে নৌকার দুই নির্বাচনী অফিস ভাঙচুর

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের দুইটি নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর ও উপজেলার কাবিলপুর ইউনিয়নের খাজুরতলা এলাকায় এসব ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা বসন্তপুর এলাকার নির্বাচনী অফিসের হামলা, ভাঙচুরের ঘটনা ছাড়াও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া যায়। তবে ঘটনার জন্য কে বা কারা দায়ী সে বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনিদিষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: সাভারে শ্রমিক বিক্ষোভ-ভাংচুর, অর্ধশত কারখানায় সাধারণ ছুটি

আওয়ামী লীগের নির্বাচনী দুইটি অফিস ভাঙচুরের বিষয়টি নিশ্চিত সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বিকালে ইত্তেফাককে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/বিএএফ