বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রথম দিনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
জুলিয়া নিবলেট ও তার স্বামী ডা. পিটার শ্যানন টুঙ্গিপাড়ায় অবস্থানকালে বঙ্গবন্ধুর সমাধি এবং স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন। শ্রদ্ধা নিবেদনকালে হাই কমিশনার জুলিয়া নিবলেট স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর বলীয়ান নেতৃত্বের কথা স্মরণ করেন।
আরও পড়ুন: আড়াইহাজারে সেতুর ওপর স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি
হাই কমিশনার বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন মহামানব। তার জন্মশতবর্ষে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তার শক্তিশালী ভূমিকা এবং সোনার বাংলা গড়ার সূদূরপ্রসারী স্বপ্নের কথা স্মরণ করি।'
ইত্তেফাক/নূহু