বগুড়র কাহালুতে আলম মণ্ডল (২৫)নামের এক কাঠ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বীরকেদার ইউনিয়নের সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের মাঠে জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আলম মণ্ডল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের নলডুবি মধ্যপাড়া গ্রামের লাল চাঁদ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলম মণ্ডল বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা সদরে ফার্নিচারের দোকানে কাঠ মিস্ত্রির কাজ করতো। প্রতিদিন দোকানে কাজ শেষে রাত ৯ টার দিকে সে বাড়ির দিকে রওনা দিতো। গত বৃহস্পতিবার সে একই সময়ে সাইকেল নিয়ে রওনা দিলেও সে আর বাড়ি ফিরেনি। শুক্রবার ভোরে উক্ত স্থানে তার লাশ পাওয়া যায়। তার বুক ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
আরও পড়ুন : আক্কেলপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আলমের ব্যবহৃত সাইকেল উদ্বার করা যায়নি। তার লাশ ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম