বগুড়ার শেরপুর উপজেলার কাঠালতোলা পালস জেনারেল হাসপাতালের সামনে ট্রাকচাপায় ফারুক হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা- বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা কাঠালতোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা পূর্ব গ্রামে ফারুক হোসেন শেরুয়া বটতলা বাজারে আসে। কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা।
আরও পড়ুন : বগুড়ার কাহালুতে কাঠমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, হাসপাতাল থেকে মৃত্যুর সনদ নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম