কমতে না কমতে আবারও বেড়ে চলেছে পেঁয়াজের দাম। পাবনার চাটমোহরে খুচরা বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে দুইশ টাকা কেজি দরে। পাইকারি বিক্রি করা হয়েছে ১৭০ থেকে ১৯০ টাকা কেজি দরে। যদিও একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে একশ থেকে ১২০ টাকায়। একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বাড়লো প্রায় একশ টাকা। হতভম্ব ক্রেতারা।
কী কারণে পেঁয়াজের দাম বাড়লো জানতে চাইলে পাইকারি বাজারের বিক্রেতারা জানান, মোকামে দাম বেড়েছে, তাই এখানেও দাম বাড়াতে হয়েছে।
আরও পড়ুন: রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে বিদেশিদের সংখ্যা
খুচরা বিক্রেতা আহসান জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় তারা বেশি দামে কিনেছে। নতুন বছরের প্রথমেই ফের পেঁয়াজের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষও শঙ্কিত রমজানে এর দাম নিয়ে।
ইত্তেফাক/এসি