ময়মনসিংহ প্রতিনিধি খেলাধুলা, নাচ, গান ও শারীরিক কসরতের মধ্য দিয়ে গত বুধবার ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলো। এতে সদাচার হাউজ চ্যাম্পিয়ন ও সত্য হাউজ রানার আপ হয়েছে। ঘাটাইল এরিয়ার ১৯ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মিজানুর রহমান শামীম সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ও তার সহধর্মিণী বেগম রেহানা শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিসেস হালিমা খাতুন।