স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
শিরোপা প্রত্যাশী কাস্টমস স্পোর্টস ক্লাব ও কোয়ালিটি স্পোর্টস ক্লাব জিপিএইচ চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে ১-১ গোলে ড্র করেছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দুই অফিস দলের মধ্যকার খেলাটি। ১২তম মিনিটে বিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় কাস্টমস স্পোর্টস ক্লাব (১-০)। এরপর ৮৭ মিনিটে জটলা থেকে গোল করে কোয়ালিটি ক্লাবকে সমতায় ফেরান গৌরব সিংহ (১-১)। সাত খেলা শেষে কাস্টমস্ ক্লাবের অর্জন ১৭ পয়েন্ট। অন্যদিকে কোয়ালিটির ৯ পয়েন্ট।
আজকের খেলা : শতদল ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং সিটি কর্পোরেশন একাদশ ও ব্রাদার্স ইউনিয়ন (এমএ আজিজ স্টেডিয়াম)।