নেত্রকোনা-১ আসনের বিএনপি প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে অনশন

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে দুপুর ১টা থেকে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মাটিতে বসে অনশন করছে প্রার্থীসহ নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা উপজেলা সদরের আওয়ামী লীগ অফিসের সামনে প্রচারণার সময় এই ঘটনা ঘটে। এরই প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এই অনশন করছে বলে জানায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।