কুলিয়ারচরে গাড়ির ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

বুধবার রাতে কুলিয়ারচর উপজেলার ভাগলপুর-আগরপুর সড়কে তাতারকান্দিতে আফতাব ফার্মের একটি গাড়ির ধাক্কায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। তার নাম মিজানুর রহমান(১৬)। তার বাড়ি কটিয়াদী উপজেলার লাহুন্দ গ্রামে।

মসজিদ থেকে সাইকেল চালিয়ে মাদ্রাসায় ফেরার পথে সে দুর্ঘটনার শিকার হয়। পুলিশ গাড়িটি আটক করেছে।