রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এনামুল (৬৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বেলা সোয়া ১১টায় সুলতানগঞ্জ জাহানাবাদ এলাকায় সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু হয়।
আরও পড়ুন: অভয়নগরে গণপিটুনিতে ’মোটরসাইকেল ছিনতাইকারীর’ মৃত্যু
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, কোনও অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু