নিয়াজ সভাপতি, সাইদ সম্পাদক
কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা
কচুয়া উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়ছে। বুধবার কচুয়া প্রেসক্লাবের হলরুমে আহ্বায়ক তুষার রায় রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ভোরের পাতার জেলা প্রতিনিধি খোন্দকার নিয়াজ ইকবালকে সভাপতি ও ভোরের কাগজের কচুয়া প্রতিনিধি কাজী সাইদুজ্জামানকে সম্পাদক করে নতুন এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন সাংবাদিক সহ-সভাপতি সমীর বরণ পাই, যুগ্ম সম্পাদক সুপার্থ কুমার মণ্ডল, অর্থ-সম্পাদক রথীন্দ্র নাথ সাহা এবং নির্বাহী সদস্যরা হলেন তুয়ার রায় রনি, শুভংকর দাস বাচ্চু, সরদার অলিউজ্জামান, খান সুমন ও প্রদ্যুত্ কুমার। নবগঠিত কার্যনির্বাহী কমিটি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবে।