পীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রতি মুক্তিযোদ্ধাদের সমর্থন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে সমর্থন জানিয়েছে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও ইউনিয়ন কমান্ড।

বৃহস্পতিবার স্টেশন রোডে ইমদাদুল হকের ‘মটরগাড়ী’ মার্কার নির্বাচনী কার্যালয়ে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও ইউনিয়ন কমান্ডের যৌথ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার অধ্যক্ষ কৃষ্ণ মোহন রায়, পৌর কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ ইউনিয়নের রোহিনি কান্ত দেব শর্মা, সৈয়দপুর ইউনিয়ন কমান্ডার পরিমল চন্দ্র রায় প্রমুখ। এ সময় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক ও সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আখতারুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।