কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-১ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার কুষ্টিয়া জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন মামলায় রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশে তিনি নিম্ন আদালতে হাজির হয়ে বুধবার জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।