দেড় লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফের হ্নীলার জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হ্নীলার জাদিমোরা ওমর খাল ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকৃতরা হলেন, টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক ডি-ব্লকের ২৭ নম্বর ক্যাম্পের পুরাতন রোহিঙ্গা ফজল হকের ছেলে আবদুল লতিফ ও  একই ক্যাম্পের হোসেন আহমদের ছেলে জাবেদ ইকবাল। 

র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব জানান, হ্নীলার জাদিমোরা ওমর খাল ব্রীজের উত্তর পশ্চিমে খোলা মাঠ এলাকা দিয়ে ইয়াবার চালান ঢুকছে এমন খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব সদস্যরা। পরে সেখান থেকে এই দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদের পর দেড় লাখ পিস ইয়াবার বিশাল চালান জব্দ করা হয়। 

টেকনাফ ক্যাম্পের কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।

ইত্তেফাক/এসআই