ঢাকা-১৭ আসনে এরশাদের পক্ষে প্রচারণা

ইত্তেফাক রিপোর্ট

সিঙ্গাপুরে চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের পক্ষে ঢাকা-১৭ আসনে গতকাল বৃহস্পতিবার প্রচারণা চালিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। এরশাদের পক্ষে প্রধান নির্বাচন সমন্বয়কারী ও ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতির নেতৃত্বে বিকালে রাজধানীর শাহজাদপুর ও বাড্ডা এলাকায় নেতা-কর্মীরা প্রচারণা চালিয়ে ‘লাঙ্গল’ মার্কায় ভোট চান। এসময় চিশতি বলেন, ‘নির্বাচনী প্রচারণায় এরশাদের উপস্থিতি কোনও বিষয় না। তিনি জাতীয় নেতা, ভিভিআইপি। এরশাদের নির্বাচনী প্রচারণায় দলের  নেতাকর্মীরাই যথেষ্ট।’