লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় বিলাস চন্দ্র (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বিলাস চন্দ্র উপজেলার জোড়া-মন্দির এলাকার যোতিন চন্দ্রের ছেলে। মঙ্গলবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ফাতেমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী যাত্রীবাহী সৃষ্টি পরিবহনের একটি বাস ফাতেমা ফিলিং স্টেশন সংলগ্ন সাইকেল আরোহী বিলাস চন্দ্রকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিলাস চন্দ্র সাইকেল যোগে নিজ বাড়ী যাচ্ছিলেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এসআই