ইত্তেফাক রিপোর্ট
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৮-২০১৯ অর্থ বছর হতে ‘জাতীয় ককিলয়ার ইমপ্লান্ট কার্যক্রম’ ঢাকা সিএমএইচ এ চালু হয়েছে। অনুমোদিত ককিলয়ার ইমপ্লান্ট ডিভাইস বরাদ্দ নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের বিনামূল্যে/আংশিক মূল্যে তা প্রদান করা হবে। ককিলয়ার ইমপ্লান্ট ডিভাইসটি বরাদ্দ পাওয়া ও সার্জারির মাধ্যমে কানে স্থাপনের জন্য আগ্রহী শ্রবণ প্রতিবন্ধী রোগী/অভিভাবকগণের পক্ষ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র ও বিস্তারিত তথ্যের জন্য ঢাকা সিএমএইচ -এর প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় জিএস-২ (কর্ড) (০২-৮৭১১১১১ বর্ধিতঃ ৪৫০৬) এর সঙ্গে অফিস সকাল ৮ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত যোগযোগ করতে অনুরোধ করা হলো। উল্লেখ্য, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় একটি বিশ্বমানের ককিলয়ার ইমপ্লান্ট সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পাইওনিয়ার প্রতিষ্ঠান হিসাবে অত্র সেন্টারে নিয়মিত ককিলয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন হচ্ছে।