প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে আইজিপির শুভেচ্ছা

জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের শিফট ইনচার্জ ফরিদা ইয়াসমিনকে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল তার পক্ষে এ শুভেচ্ছা জানান এআইজি (মিডিয়া) সোহেল রানা এবং পুলিশ সদর দপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক মলয় পাঁড়ে, প্রধান প্রতিবেদক আবুল খায়ের, যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ ও বার্তা বিভাগে কর্মরত সাংবাদিকবৃন্দ। গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন পুনরায় নির্বাচিত হয়েছেন।