সোমবার বিকালে ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের মালিয়ারহাট বাজার সংলগ্ন জাতীয় পার্টি- জেপির অফিস মিলনায়তনে ইউনিয়ন জেপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু। আরো বক্তব্য রাখেন, জেপি নেতা শফিকুল আলম খোকন শিকদার, জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি মো. মোস্তফা সিকদার, স্থানীয় ইউপি সদস্য মো. কালাম পাড়, দুলাল হাওলাদার প্রমুখ।
সমাবেশে বক্তারা জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে সকলকে সালাম জানান এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে বাইসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানানো হয়।