হাতিয়ায় ২ জলদস্যু আটক     

হাতিয়ার মৌলভীর চরে বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। তারা হল- আইয়ুব নবী (২৮) এবং ফরিদ উদ্দন (৩০)। এদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআবদুল্যাহ গ্রামে।

হাতিয়া কোস্টগার্ডের কমান্ডার মেহেদী হাসান জানান, আটককৃত জলদস্যুদের কাছ থেকে ২টি বন্দুক, ৪টি গুলিসহ কিছু দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি