গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকচাপায় ছত্তার শেখ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মুকসুদপুর উপজেলার টেকেরহাট সংলগ্ন দক্ষিণ গঙ্গারামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ছত্তার শেখ উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত কালু শেখের ছেলে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই লাবলু জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি ট্রাক ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তা পাশে উল্টে যায়। এ সময় ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানচালক ছত্তার শেখ ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
ইত্তেফাক/ইউবি