হোসিয়ারি শ্রমিককে কারখানা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক অনিক হোসেন (১৬) ওই গ্রামের ইছাহাক আলীর ছেলে।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, অনিক ঝুটপট্টির রেজাউলের কারখানায় কাজ করছিলেন। বিকেলে কে বা কারা মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায়। পরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে চর সাধুপাড়ায় তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সদর থানার ওসি নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি