শ্যামনগরে অনার্স পড়ুয়া ছাত্রীর লাশ উদ্ধার

শ্যামনগরে কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বল­ভপুর বিল থেকে মরিয়ম খাতুন ময়না (১৮) নামে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়। মরিয়ম বল­ভপুর গ্রামে আব্দুল কাদের গাজী মেয়ে। সে শ্যামনগর সরকারি মহাসীন ডিগ্রি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী ছিল।

শ্যামনগর থানার ওসি আলহাজ্ব নাজমুল হুদা জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বিল থেকে কলেজছাত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘটনের চেষ্টা অব্যাহত আছে ওসি জানান। অতিঃ পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত মরিয়মের পিতা আব্দুল কাদের জানান, বুধবার রাত ৮টার দিকে সে বাড়ি থেকে কাউকে না জানিয়ে নিখোঁজ হয়। এঘটনায় শ্যামনগর থানায় জিডি করা হয়।