যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হোসেনকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল শহরে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার ঝিকরগাছা শহরের বাসভবনে হেলমেটধারী একদল দূর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ভাংচুর করে।
আরো পড়ুন : সিলেটে আওয়ামী লীগ প্রার্থী ইমরানের গাড়িবহরে ককটেল হামলা
আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হোসেনের ছেলে বলেন, ‘আমার বাবা সকল মামলায় জামিনে থাকা সত্বেও প্রতিপক্ষ বন্ধুরা দিশেহারা হয়ে পুলিশ দিয়ে বেআইনিভাবে আমার বাবাকে গ্রেফতার করেছে।’
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘আবু সাঈদ একটি নাশকতার মামলার এজহারভুক্ত আসামি। শুক্রবার’ই তাকে আদালতে পাঠানো হবে।’
ইত্তেফাক/ইউবি