আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষে খুলনা মহানগরীতে গণসংযোগ করেছে খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির নেতাকর্মীরা। শুক্রবার সকাল ও বিকালে নগরীতে এ গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে জেপির নেতাকর্মীরা মহাজোট মনোনীত প্রার্থী সেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে নগরীর হেলাতলা, বড় বাজার, রেলওয়ে মার্কেট, হেরাজ মার্কেট, হকার্স মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগ, প্রচারপত্রবিলি ও পথসভা করেন।
এ সময় জেপি নেতারা দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ১৪ দল মনোনীত প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পথসভায় বক্তৃতা করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি আব্দুস সামাদ গাজী, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, ড. এস. এম. জাকারিয়া, আবু জাফর, এসহাক আলী, সোহরাব হোসেন পসারী, এসএম. পারেভজ, শাকিল পারভেজ, ইমরান হোসেন, এইচএম রায়হান, মো. শাহাজাহান রিপন, মিনহাজুল ইসলাম, শাহ জামাল, ডা. আব্দুল রাজ্জাক, মো. মাসুম গাজী, আমিনুল, রফিক, হেমায়েত প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে জেপির নেকাকর্মীরা মহাজোট মনোনীত প্রার্থী সেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
ইত্তেফাক/ইউবি