ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে জয়পুরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে হাত বাধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ  উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক চল্লিশ বছর। শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ খুলনা-২ আসনে মহাজোট প্রার্থীর পক্ষে জেপির গণসংযোগ

ধামরাই থানার এস আই আবু সাঈদ জানান, 'যেহেতু হাত বাধা ছিল কাজেই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন থেকে সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

ইত্তেফাক/নূহু