বরিশালের গৌরনদীর বোরাদী গরংগল গ্রামে শুক্রবার সকালে গাছের চাপায় সাইদুল বেপারী (৩৮) নামের এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত সামছুল হক বেপারীর পুত্র।
আরও পড়ুনঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির তিনজন গ্রেফতার
স্থানীয়রা জানান, 'সকাল সাড়ে দশটার দিকে বোরাদী গরংগল গ্রামের কুদ্দুস মৃধার বাড়িতে একটি মেহগনি গাছ কাটার সময় তিনি গাছের নিচে চাপা পড়েন। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎস্যকরা তাকে মৃত ঘোষণা করে।
ইত্তেফাক/নূহু