ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম মোঃ মনির মিয়া (৩৫)। তিনি জেলার গজারিয়া এলাকার মনু মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা জানান, 'সকালে জেলার আখাউড়া থেকে মাছ বিক্রি শেষে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী সিএনজি অটোরিক্সাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনির মিয়া মারা যান।'
আরও পড়ুনঃ গৌরনদীতে গাছ চাপায় ব্যবসায়ীর মৃত্যু
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন সরকার জানান, 'ঘটনাস্থলে একজন যাত্রী নিহত ও চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।'
ইত্তেফাক/নূহু