ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, 'আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যদি আবার ক্ষমতায় না আসে তাহলে দেশে উন্নয়নের ধারা ব্যাহত হবে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে।'
শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজারে এক পথসভায় এমপি শাওন এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, 'মেজর হাফিজ লাশের ওপর দিয়ে অনেক রাজনীতি করেছেন। তিনি লালমোহ-তজুমদ্দিনকে সন্ত্রাসের জনপদে রুপান্তরীত করেছেন। এখন মানুষ আর সন্ত্রাসীদের এ জনপদে জায়গা দিবে না। সবাই এখন শান্তি চায়।'
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
কালমা ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বজলু মৃধার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজলো পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া প্রমুখ।
ইত্তেফাক/নূহু