আত্রাইয়ে মহিলার গলাকটা লাশ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে একটি ডোবা থেকে এক অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নে রড়কালিকাপুর তিন নম্বর স্লুইটগেটের নিচে ডোবা থেকে মহিলার লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, 'সকালে স্থানীয়রা ওই তিন নাম্বার স্লুইটগেইটের নিচে ডোবায় এক মহিলার লাশটি পানিতে ভাসতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।'

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২৫ বছর থেকে ৩০ বছর বয়সের ওই অজ্ঞাত মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই হত্যা হয়েছে তাৎক্ষণিকভাবে কোন সূত্র পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।'

ইত্তেফাক/নূহু