গরিলার ছানি অপারশেন করলেন চক্ষু বিশেষজ্ঞরা

ক্যালিফোর্নিয়ায় এক গরিলার চোখের ছানি অপারেশন করে অভিনব রেকর্ড গড়লেন একদল চিকিৎসক। সম্প্রতি সান দিয়াগো চিড়িয়াখানার তিন বছরের এক গরিলার ছানি অপারেশন করেছেন তারা।

সম্প্রতি সান দিয়াগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ ডিসেম্বর তিন বছরের নারী গরিলা লেসলির বাম চোখের ছানি অপারেশন করা হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভেটেরিনারি চিকিৎসকদের সহায়তায় এই অপারেশন করা হয়।  

আরও পড়ুন: উলিপুরে ৩ দিন ব্যাপী লোকজ উৎসব

চক্ষু বিশেষজ্ঞ ক্রিস হেইচেল বলেন, ‘হাজারেরও বেশি মানুষের অপারেশন করেছি আমি। কিন্তু গরিলার ছানি অপারেশন এই প্রথম। গরিলার সঙ্গে মানুষের গঠনগত অনেক সাদৃশ্য রয়েছে। তাই এই অপারেশন করতে গিয়ে তেমন অসুবিধা হয়নি।’

জানা গেছে, ছানি অপারেশন পর এখন সুস্থ রয়েছে লেসলি। অপারেশন করে তার চোখে কৃত্রিম লেন্স লাগানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম