হ্যারি-মেগানের সিদ্ধান্তে কষ্ট পেলেন ট্রাম্প

রাজপ্রাসাদ ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। আর সে কারণেই দারুণ কষ্ট পেয়েছেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি, এটা দুঃখ পাওয়ার মতই একটা বিষয়।

ফক্স নিউজের জন্য দেয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, ‘আমি এ বিষয়ে খুব বেশি সম্পৃক্ত হতে চাইনা। রানীকে আমি বেশ মর্যাদার চোখে দেখি। আমার মনে হয়, এটা হওয়া উচিত হচ্ছে না।’

রানী দ্বিতীয় এলিজাবেথের প্রশংসা করে ট্রাম্প বলেন, অসাধারণ এক নারী তিনি। একটু চিন্তা করে দেখুন, কখনো তিনি ভুল সিদ্ধান্ত নেননি। আমার মনে হয় নির্ভুল এক সময় পার করেছেন তিনি।’

এর আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ‘সিনিয়র রয়্যাল’ উপাধি গ্রহণে অসম্মতি জানান। তারা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান বলে উল্লেখ করে এক বিবৃতি প্রদান করেন। এক বিবৃতিতে প্রিন্স হ্যারি এবং মেগান জানান, তারা যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকার মধ্যে তাদের সময় কাটাতে পরিকল্পনা করছেন।

বিবৃতিতে তারা বলেন, আমরা রয়্যাল ফ্যামিলির সিনিয়র সদস্য হিসেবে পদত্যাগ করতে চাই। আমরা আর্থিকভাবে স্বতন্ত্র হওয়ার জন্য কাজ করার পরিকল্পনা নিয়েছি। তবে মহামান্য রানিকে সমর্থন অব্যাহত রাখতে চাই। বিবিসি ও এনডিটিভি।

ইত্তেফাক/আরএ